একটা নীরবতার আত্মকথন!
নীরবতা খুব ভালোলাগে, যখন সিগারেট পোরার চরচর শব্দটুকুও পরিষ্কার শুনতে পাই। সদুরে কোথাও কেউ কাঁদছে, সেই কান্নার শব্দ আমায় সাহস দেয়, ভাবি আমি একা নই! এইতো কিছুখন পরেই ভোরের চোখ ফুটবে!! একা রিক্সার তিনজন চাকার সাথে শহুরে আহত রাস্তার রোজকার বোঝাপরা সবে শুরু, আর তার কর্কষ শব্দ নীরবতার ভাজে ভাজে ভেসে আমার কানে বার্তা পৌছে দিলো! নীরবতা তাই খুব ভালোলাগে!! আলো আধার এর ও নিজ নিজ ভাষা আছে! নিচ্ছিদ্র ঘন বুননে পোক্ত গাঢ় নীরবতায় কান পেতে শুনি আলো আধারের কথোপকথোন! ওরা গল্প শোনায়, ঠাট্টা করে আবার মাঝে মাঝে গান ও গায়!! আমি অবাক বিষ্ময়ে কান পেতে রই নীরবে...কখন যেন এই গাঢ় নীরবতার শরীরে হেলান দিয়ে ঘুমিয়ে যাই নীরবেই। তাই নীরবতা খুব ভালোলাগে.. তাই নীরবতাকেই খুব ভালোবাসী। -তামান