"সৌন্দর্য বনাম আমি"

সৌন্দর্য ঠিক কেনো যেন আমাকে টানেনা।আমি কখোনোই সুন্দরি কোন নারীর ছবি আঁকতে পারিনি।সৌন্দয্য কে কেন্দ্র করে লিখতে পারিনি কোন লিরিক।তাই বলে সুন্দরি কোন নারী আমার চোখ এড়িয়ে যাবে, তা হবেনা!! হা! হা!....

সৌন্দয্যের সাথে মিশে থাকা আরও কিছু বিষয় যেমন পরিচ্ছন্নতা,পরিপাটী, খুব গোছানো এমন কোন কিছুর ধারে কাছেও আমি নেই।তাই বারবার আমার গানের শরীর এব্রোথেব্রোই রয়ে যায়,আমার আঁকার পৃষ্ঠায় ঠিকই জায়গা করে নেয় প্রচন্ড অপরিচ্ছন্নতা।

যখন আমি ফিল্ম নিয়ে ভাবি যে একদিন আমিও একটা ফিল্ম বানাবো ঠিক তখনই  এও ভাবি আমার ফিল্মের story board এ, ফ্রেমে কোথাও তো আমি লোক দেখানো সৌন্দয্য ঠুসে দিতে পারবোনা।

আর জামানাটাও বড়ো জটিল যাচ্ছে।কে,কতটা,কিভাবে সৌন্দয্য খুলে দেখাবে তার যেন এক প্রতিযোগিতা চলছে।তাই আমার ফিল্ম নিয়ে ভাবনাটাও আপাতত হীমাগারে।

নিজের সম্পর্কে আমি যতবারই বলি, বুক ফুলিয়ে বলি যে, "I'm honest with my works" সেই সততার জায়গা থেকেই বলছি " আসলে সৌন্দর্যের মধ্যে আমি কেন যেন সত্যের বড় অভাব বোধ করি, যেন প্লাস্টিক ক্রিত্তিমতায় মোড়া এক মায়াজাল!

আমার শেষ কথা...
আস্তাকুরে কারও ছুড়ে ফেলা আঁধখানা black forest যখন অপর আর একজনের চোখে মুখে অনাবিল হাশি মেখে দেয়, আমি ওই অক্রিত্তিম হাশিটুকুতেই সৌন্দর্য খুঁজে বেড়াই।
তাই হয়তো বারবার ফিরে আসি আমার অপরিচ্ছন্ন স্কেচবুক এর পাতায় অথবা ছ্ন্নছাড়া গানের কথায়।

-তামান

Comments